সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়েছে; যেখানে দেখা যাচ্ছে একজন পুরুষকে মারধর করা হচ্ছে, আর তা ঠেকানোর চেষ্টা করছেন এক নারী। বিএনপিকে চাঁদা না দেওয়ায় দুজন হিন্দু নারী-পুরুষকে নির্যাতন করা হচ্ছে বলে ভিডিওর ক্যাপশনে দাবি করা হচ্ছে। তবে যাচাই করে এই দাবির সত্যতা পাওয়া যায়নি।কী দাবি করা হচ্ছে গতকাল ১৪ আগস্ট কয়েকটি ফেসবুক প্রোফাইলে ভিডিওটি আপলোড করা হয়। এবং ২৯ সেকেন্ডের ভিডিওটিতে দেখা যাচ্ছে হালকা নীল শার্ট পরা একজন পুরুষ একে অপরের পোশাক ধরে হাতাহাতি করছেন আর একজন কালো পোশাক পরিহিত ব্যক্তির সাথে।...