সৌদির জেদ্দায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় শিশুসহ সাতজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ছয়জন। হতাহত ১৩ জনের সবার স্থায়ী ঠিকানা কক্সবাজারের উখিয়া ও টেকনাফ উপজেলায়। তারা তিন পরিবারের সদস্য। তবে নিহতদের পরিচয় নিয়ে স্থানীয় পর্যায়ে ভিন্ন দাবি উঠেছে। স্থানীয় এক বাসিন্দার দাবি, আলম শাহের পরিবার পুরনো রোহিঙ্গা। তার নিহত স্ত্রী সানজিদাও রোহিঙ্গা। এ নিয়ে এলাকায় আলোচনা তৈরি হলেও প্রশাসন ও পুলিশের কাছে এখন পর্যন্ত এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক তথ্য পৌঁছায়নি।গতকাল শনিবার ভোরে মদিনা থেকে জেদ্দায় ফেরার পথে আল-হিমনা এলাকায় এ দুর্...