যশোরের কেশবপুরে দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় পাঁচ বছর বয়সী একটি মায়া হনুমানের মৃত্যু হয়েছে।আজ রবিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার সাহাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে সাহাপাড়া এলাকার সড়কে একদল হনুমান ঘোরাফেরা করছিল। এ সময় দ্রুতগতির একটি মোটরসাইকেলের ধাক্কায় একটি হনুমান গুরুতর আহত হয়। খবর পেয়ে উপজেলা বন বিভাগের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে হনুমানটিকে উদ্ধার করেন। পরে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ে নেওয়ার পথে তার মৃত্যু হয়।উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. তৌহিদুল ইসলাম বিষ...