বিচারপ্রার্থীদের দুর্ভোগ ও মামলাজট কমাতে বিকল্প বিরোধ
নিষ্পত্তি বা অল্টারনেটিভ ডিসপিউট রেজল্যুশন (এডিআর) ব্যবস্থাকে কার্যকর করতে বাংলাদেশে
দীর্ঘদিন ধরে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। তৈরি করা হয়েছে আইনি কাঠামো। কিন্তু দ্রুত ও
কম খরচের এ পদ্ধতিতে পক্ষগণের আগ্রহ কম। ফলে কাঙ্ক্ষিত সাফল্য আসেনি এখনো।
আইনজ্ঞরা বলছেন, এডিআর পদ্ধতিতে বিরোধ মীমাংসার জন্য
উভয়পক্ষেরই কিছুটা ছাড় দেওয়ার মানসিকতা থাকতে হয়। কিন্তু বাংলাদেশের মানুষের মধ্যে
এ ধরনের মানসিকতা তুলনামূলক কম। ফলে আদালত ও লিগ্যাল এইড অফিসের মাধ্যমে...