বঙ্গোপসাগরে ট্রলিং নৌযানে নিষিদ্ধ জালে নির্বিচারে চলছে মাছ শিকার। ছোট ফাঁসের এসব জালে বড় মাছের সঙ্গে উঠে আসছে পোনা ও রেণুও।প্রজনন বাধাগ্রস্ত হওয়ায় কমছে সামুদ্রিক মাছের উৎপাদন, যা দীর্ঘমেয়াদে প্রভাব ফেলতে পারে সামুদ্রিক জীববৈচিত্র্যে। এমন আশঙ্কা দেখছেন বিশেষজ্ঞরা। সামুদ্রিক মৎস্য আইন, ২০২০ অনুযায়ী নিবন্ধন ও প্রশাসনিক অনুমতি ছাড়া গভীর সমুদ্রে মাছ শিকারের সুযোগ নেই। নির্ধারিত জালের ফাঁসের আকার (একটি গিঁট থেকে আরেকটি গিঁটের দূরত্ব) মেনে চলাও বাধ্যতামূলক। তবে ট্রলিং বোটগুলোয় মানা হচ্ছে না...