২৪ ঘণ্টায় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অপতথ্যের বড় অংশই ছিল বিএনপিকে ঘিরে। দলটির নেতাদের বক্তব্য, সরকারের বিভিন্ন কর্মকাণ্ড ও পুরোনো ঘটনার ভিডিওকে নতুন ঘটনার সঙ্গে জুড়ে একাধিক বিভ্রান্তিকর দাবি ছড়িয়ে পড়ে। পাশাপাশি বিমানবন্দর, আওয়ামী লীগ, এনসিপি, আন্তর্জাতিক ঘটনা এবং নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশাকে নিয়েও ছড়ানো হয় বিভিন্ন অপতথ্য। এসব দাবির সত্যতা যাচাই করে দেশের পাঁচটি তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান মোট ১৪টি ফ্যাক্ট চেক প্রতিবেদন প্রকাশ করেছে।আজকের এ প্রতিবেদন লেখা পর্...