নির্ধারিত সময় পেরিয়ে গেলেও শেষ হয়নি বরগুনার বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন ভবনের নির্মাণকাজ। ৯ কোটি ৭১ লাখ টাকা ব্যয়ে শুরু হওয়া প্রকল্পটির মাত্র ৪০ শতাংশ কাজ শেষ হওয়ার পর তা বন্ধ হয়ে যায়। ঠিকাদারের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়ায় চুক্তিও বাতিল করা হয়েছে। নতুন করে টেন্ডার প্রক্রিয়া চললেও কবে নাগাদ নির্মাণকাজ শুরু হবে, তা নিশ্চিত নয়। এতে ৫১ শয্যার হাসপাতালের চিকিৎসাসেবা চলছে পুরনো ভবনে ২৯ শয্যা নিয়ে। শয্যা না পেয়ে রোগীদের মেঝেতে থাকতে হচ্ছে।
২০২২ সালের ২৫ আগস্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের...