২০১৯
সালে বুয়েটের তড়িৎ ও ইলেকট্রনিক
প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরার ফাহাদকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়। তার
স্মরণে রাজধানীর বুয়েটসংলগ্ন পলাশী গোলচত্বরে ২০২৫ সালের অক্টোবরে
নির্মাণ করা হয় আগ্রাসনবিরোধী
‘আট স্তম্ভ’। সেখানে সার্বভৌমত্ব,
গণতন্ত্র, গণপ্রতিরক্ষা, সাম্প্রদায়িক সম্প্রীতি, অর্থনৈতিক স্বনির্ভরতা, দেশীয় শিল্পপ্রতিষ্ঠান, কৃষি, নদী, বন ও
বন্দর রক্ষা, সাংস্কৃতিক স্বাধীনতা এবং মানবিক মর্যাদার
কথা স্মরণ করানো হয়েছে। পলাশী চত্বর থেকে কয়েকশ গজ
এগিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়...