দেশের অন্যতম সংবেদনশীল ও গুরুত্বপূর্ণ স্থাপনা রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। যেখানে নিত্যদিনই আনাগোনা হাজারো যাত্রীসহ শত শত কর্মকর্তা-কর্মচারীর। মৌখিক নির্দেশ আর ব্যক্তিগত সুপারিশেই মিলছে এই বিমানবন্দরে ঢোকার অস্থায়ী পাস। নেই কোনো সুনির্দিষ্ট নীতিমালা। এতে দেশের প্রধান এই বিমানবন্দরের নিরাপত্তাবলয় নিয়ে বড় ধরনের প্রশ্ন উঠেছে। একটি গোয়েন্দা সংস্থার অভ্যন্তরীণ মূল্যায়ন প্রতিবেদনে উঠে এসেছে এমনই চিত্র।
প্রতিবেদনে দেখা গেছে, দর্শনার্থীদের জন্য অস্থায়ী পাস ইস্যুর ক্ষেত্রে এখনো নেই...