দেশের শেয়ারবাজারে বিনিয়োগ পরামর্শ কার্যক্রমকে নিয়ন্ত্রিত, জবাবদিহিমূলক ও বিনিয়োগকারীবান্ধব করতে নতুন নিয়ন্ত্রক কাঠামো প্রণয়নের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এ লক্ষ্যে চার সদস্যের একটি কমিটি গঠন করেছে সংস্থাটি, যা বিদ্যমান গবেষণা বিশ্লেষক বিধিমালা পর্যালোচনা করে বিনিয়োগ উপদেষ্টা সেবার জন্য একটি আধুনিক ও কার্যকর নীতিমালার সুপারিশ করবে।আজ বৃহস্পতিবার বিএসইসির আইন বিভাগ থেকে জারি করা অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে। আদেশ অনুযায়ী, কমিটিকে আগামী ৩০ কার্য...