বাংলাদেশের সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন
(নবম) পে স্কেল অনুমোদনের সিদ্ধান্তটি নিঃসন্দেহে অত্যন্ত সময়োপযোগী, দীর্ঘ প্রতীক্ষিত
এবং বহুল কাঙ্ক্ষিত একটি ঐতিহাসিক ও ইতিবাচক পদক্ষেপ। বর্তমান বৈশ্বিক ও দেশীয় অর্থনৈতিক
সংকট, অতিরিক্ত মূল্যস্ফীতি এবং নিত্যপ্রয়োজনীয় সব পণ্যের বাজারে ধারাবাহিক ঊর্ধ্বগতির
কারণে সাধারণ চাকরিজীবীদের দৈনন্দিন জীবনযাত্রার ব্যয় বহু গুণ বৃদ্ধি পেয়েছে। এমন
এক কঠিন অর্থনৈতিক পরিস্থিতিতে নতুন পে স্কেলের সময়োচিত অনুমোদন সরকারি কর্মচারীদের
ওপর তৈরি হওয়া আর্থিক চ...