প্রিয়
‘কারাগার-নিবাসী’ বন্ধু আমার,
বাসরঘরের সুশোভিত খাটের বদলে থানাহাজতের শক্ত মেঝেতে বিয়ের আগের রাতটি কাটানোর এক অভিনব ও রোমাঞ্চকর অভিজ্ঞতা অর্জন করায় তোকে জানাই ‘উষ্ণ’ অভিনন্দন! আশা করি, হাজতের সরকারি কম্বল গায়ে জড়িয়ে বেশ আয়েশেই আছিস।
আগামীকাল তোর শুভবিবাহ হওয়ার কথা ছিল; কিন্তু আজ রাতেই কী করে যে জীবনের সবচেয়ে বড় সত্যটি বুঝে ফেললি— বিয়ে নামক চিরস্থায়ী কারাগারের চেয়ে পুলিশের লক-আপ ঢের ভালো! বিয়ের পর অনেক ছেলেই বলে তারা ‘খাঁচায় বন্দি’ হয়ে গেছে। তুই একটু তাড়াহুড়ো করে বিয়ের আগেই খাঁচার...