নেপাল-তিব্বত সীমান্তে
ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসে নিখোঁজ চার সদস্যের আইরিশ পরিবারের পরিচয় নিশ্চিত
হয়েছে। নিখোঁজরা হলেন ৪৬ বছর বয়সী সন্তোষ সাহু, তার ১৮ বছর বয়সী ছেলে স্পন্দন
সাহু, স্ত্রী সুরভি মনমথ পাধি (৪৪) ও মেয়ে সিনা কুমারী সাহু (১৩)। যুক্তরাজ্যের
সারেতে বসবাসকারী পরিবারটির স্বজনরা এখনো আশা করছেন, দুর্গম কোনো এলাকায় নিরাপদে
আছেন তারা।
আইরিশ ইন্ডিপেন্ডেন্টের
প্রতিবেদনে পরিবারের স্বজনদের উদ্ধৃত করে বলা হয়েছে, নিখোঁজ চার সদস্য জীবিত আছেন
বলে এখনো আশা করছেন তারা। সন্তোষ ও স্পন্দনকে আইরিশ...