বয়সের ভারে নুয়ে পড়েছে শরীর, মুখে-কপালে বয়সের ছাপ, পড়ে গেছে দাঁত। আগের মতো দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতেও কষ্ট হয়। তবু থেমে নেই জীবনের সংগ্রাম। হাতে বাদামের ঝুড়ি নিয়ে প্রতিদিন ছুটে চলেন এক হাট থেকে অন্য হাটে। কখনো রোদ, কখনো বৃষ্টি— সবকিছু উপেক্ষা করে বাদাম বিক্রি করেই চালাতে হয় সংসার। জীবনের প্রায় ৫০টি বছর এভাবেই কেটে গেছে তার জীবন। অথচ শেষ বয়সে এসেও নিজের জন্য গড়ে তুলতে পারেননি কোনো সম্পদ, নেই নিজের থাকার জায়গাটুকুও। নিখিল হালদারের বয়স ৬৫ বছর।বাগেরহাটের নাগেরবাজার এলাকায় অন্যের জায়গ...