বাংলাদেশে দৌড় এখন আর শুধু ফিটনেসের একটি মাধ্যম নয়। ধীরে ধীরে এটি একটি সংস্কৃতিতে পরিণত হচ্ছে। কয়েক বছর আগেও দৌড়কে অনেকেই দেখতেন স্কুলের ক্রীড়া প্রতিযোগিতা, চাকরির শারীরিক পরীক্ষার প্রস্তুতি কিংবা খেলোয়াড়দের অনুশীলনের অংশ হিসেবে। আজ পরিস্থিতি ভিন্ন। ভোরবেলা রাজধানীর বিভিন্ন সড়ক বিশেষ করে হাতিরঝিল, অন্যান্য পার্ক ও লেক এলাকায় তাকালেই দেখা যায় নানা বয়সের মানুষ দৌড়াচ্ছেন। কেউ স্বাস্থ্য ভালো রাখতে, কেউ ওজন কমাতে, আবার কেউ নিজের সীমা অতিক্রম করার চ্যালেঞ্জ নিয়ে পথে নামছেন।এই পরিবর্তনের অন্যতম চালিকাশক...