গণপরিবহনে নিত্যদিনের যাতায়াতে নারীদের অবর্ণনীয় ভোগান্তির কথা কারও অজানা নয়। দীর্ঘদিনের এই সমস্যা নিরসনে একটি চমৎকার উদ্যোগ হিসেবে পথে নেমেছে সরকারের ‘নারীবান্ধব বাস’। কর্মজীবী নারী ও শিক্ষার্থীদের জন্য এটি হয়ে উঠেছে দারুণ এক স্বস্তির জায়গা। কিন্তু পরিতাপের বিষয় হলো, অত্যন্ত ইতিবাচক এই উদ্যোগকেও সমাজের অনেকে নেতিবাচক দৃষ্টিতে দেখছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে কিংবা চায়ের আড্ডায় নারীবান্ধব বাস নিয়ে অনেকেই অকারণে উপহাস বা ব্যঙ্গবিদ্রূপ করছেন। এই অযৌক্তিক আচরণ শুধু নারীদের প্রতি সমাজের একাংশের অসম্মা...