খড়্গপুরের অতিরিক্ত পুলিশ সুপার বুশরা বানোকে বদলি ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। ১৪ সেপ্টেম্বর, সোমবার, ২০২১ ব্যাচের এই আইপিএস কর্মকর্তাকে পশ্চিম মেদিনীপুরের খড়্গপুরের অতিরিক্ত পুলিশ সুপারের পদ থেকে সরিয়ে রাজ্য সশস্ত্র পুলিশের চতুর্থ ব্যাটালিয়নের ডেপুটি কমান্ডান্ট করা হয়। তার জায়গায় অতিরিক্ত পুলিশ সুপার হিসাবে দায়িত্ব নেবেন পার্থ ঘোষ। নবান্নের তরফে এই বদলিকে রুটিন প্রশাসনিক সিদ্ধান্ত বলা হলেও, তার ঠিক আগে বুশরার একটি ভিডিও ঘিরে তৈরি হওয়া বিতর্কের কারণে বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে।বিতর্কের সূত্রপ...