সুবাসের একটি বিস্ময়কর বৈশিষ্ট্য হলো; তা নিজেকে
গোপন রাখতে পারে না। অদৃশ্য হয়েও চারপাশকে মুগ্ধ করে। ঠিক তেমনি একজন মুমিনের
বিশুদ্ধ নামাজও নিঃশব্দে তার চরিত্র, আচরণ ও কর্মে এমন এক সৌরভ ছড়িয়ে
দেয়; যা
পরিবার, সমাজ
ও কর্মক্ষেত্রে ইতিবাচক পরিবর্তনের বার্তা বহন করে। তাই প্রকৃত নামাজের পরিচয়
শুধু মসজিদে নয়, মানুষের
সঙ্গে তার ব্যবহার, আমানতদারি, সততা ও
নৈতিকতায়ও প্রকাশ পায়।
পবিত্র কুরআনে মহান আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, ‘নিশ্চয়ই
সালাত অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে।” (সুরা আনকাবুত,...