রাজধানীর সেগুনবাগিচার জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার হলে আগামী ১২ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৭টায় মঞ্চায়ন হবে মহাকাল নাট্যসম্প্রদায়ের ৪৫তম প্রযোজনা ‘হ্যানিম্যান’। এদিন থাকছে অপূর্ব কুমার কুণ্ডু রচিত নাটকটির পঞ্চম প্রদর্শনী। এর নির্দেশনা দিয়েছেন শুভাশীষ দত্ত তন্ময়। এতে একক অভিনয় করবেন মীর জাহিদ হাসান। হোমিওপ্যাথির জনক ডা. স্যামুয়েল হ্যানিম্যানের জীবন ও কর্মকে আশ্রয় করে নির্মিত হয়েছে নাটকটি।
নির্দেশক শুভাশীষ দত্ত তন্ময় বললেন, ‘এটি মানুষের জীবন, সংগ্রাম ও মানবতার গল্প। নাটকের সংলাপ ও ঘটনাপ্রবাহ দর্শ...