দেশের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোর একটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি)। তবে নির্ধারিত সময়ে পড়াশোনা শেষ করে কর্মজীবনে প্রবেশের কথা থাকলেও সেশনজটে আটকে আছে বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীদের ভবিষ্যৎ। নিয়মিত ক্লাস-পরীক্ষা না হওয়া, শিক্ষক, শ্রেণিকক্ষ সংকটসহ নানা কারণে বিশ্ববিদ্যালয়টির অন্তত ১০টি বিভাগে দীর্ঘ হচ্ছে শিক্ষাজীবন। এর মধ্যে সবচেয়ে বেশি সেশনজটে রয়েছে চারুকলা বিভাগ, যেখানে অনার্স ও মাস্টার্স শেষ করতে সময় লাগছে স্বাভাবিকের চেয়ে দ্বিগুণ।
সেশনজটের কবলে থাকা বিভাগগুলো হলো চারুকলা, নাটক ও নাট...