ভেনিস চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে যুক্ত করা হলো ইসরায়েলি বাহিনীর হাতে গাজায় নিরীহ মানুষ হত্যার ঘটনা নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র ‘নাজা’। আগামী ১০ সেপ্টেম্বর ‘নাজা’র প্রিমিয়ার হবে আসরে। উৎসব কর্তৃপক্ষের তথ্যানুযায়ী, এর শুটিং হয়েছে রাতে তেল আবিবের বিভিন্ন ভবনের ছাদে। ‘নাজা’ যৌথভাবে পরিচালনা করেছেন ইসরায়েলের ইউভাল আব্রাহাম ও র্যাচেল সোর। গত বছর সেরা প্রামাণ্যচিত্র বিভাগে অস্কার জিতে নেওয়া ‘নো আদার ল্যান্ড’-এর চার নির্মাতার মধ্যে ছিলেন তারা। ‘নাজা’ প্রযোজনা করেছে ব্রিটিশ সংবাদপত্র দ্য গা...