নাগরিকদের অভিযোগ শোনা ও সরাসরি সমাধানের লক্ষ্যে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ৮ নম্বর শুলকবহর ওয়ার্ডে গণশুনানি হয়েছে। এতে বাসিন্দারা তাদের সমস্যা ও ভোগান্তির কথা তুলে ধরেন।গণশুনানিতে সভাপতিত্ব করেন চসিকের স্পেশাল ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা ও দায়রা জজ) এবং শুলকবহর ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. সোয়েব উদ্দিন খান।শুনানিতে নাগরিকেরা মূলত এলাকার ভাঙা সড়ক, অবকাঠামোগত সমস্যা, জলাবদ্ধতা, পরিচ্ছন্নতা, বর্জ্য ব্যবস্থাপনা এবং জন্মনিবন্ধন সেবা পাওয়ার ক্ষেত্রে নানা সীমাবদ্ধতার কথা তুলে ধরেন।...