অভিনেতা সোহেল খান ছিলেন হাসিখুশি মানুষ। তার উপস্থিতিতেই সিনেমার শুটিংসেটে জমে উঠত আড্ডা। সহকর্মীদের সঙ্গে গল্প, হাসি আর প্রাণবন্ত কথাবার্তায় মাতিয়ে রাখতেন চারপাশ। অথচ সেই মানুষটিই এখন আর নেই। ইকবাল হোসেন পরিচালিত ‘নসিব’ সিনেমার শুটিং করতে গিয়ে বগুড়াতেই জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি।মৃত্যুর মাত্র দুদিন আগে বগুড়ায় একটি গণমাধ্যমের ভিজ্যুয়াল বিভাগকে সাক্ষাৎকার দিয়েছিলেন সোহেল খান। গত শনিবার দেওয়া সেই সাক্ষাৎকারে নিজের জীবনবোধ, মানুষের সঙ্গে মেশার অভ্যাস, বগুড়ার আতিথেয়তা, খাবারদাবার এবং ‘নসিব...