নাটোরের নলডাঙ্গায় সড়কের ওপর টায়ারে আগুন দিয়ে পেট্রোলবোমার বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। আজ শুক্রবার রাত ৭টার দিকে উপজেলার বাঁশিলা কবরস্থান মোড়ে পাকা সড়কে এ ঘটনা ঘটে।স্থানীয়রা জানান, রাত ৭টার দিকে দুর্বৃত্তরা বাঁশিলা কবরস্থান মোড়ে সড়কের ওপর একটি টায়ারে আগুন ধরিয়ে পেট্রোল বোমার বিস্ফোরণ ঘটায়। বিকট শব্দে স্থানীয় বাসিন্দা ও বিএনপির নেতাকর্মীরা ঘটনাস্থলে গিয়ে টায়ারে আগুন জ্বলতে এবং পেট্রোল বোমাসদৃশ বস্তু দেখতে পান। পরে তারা বিষয়টি থানার পুলিশকে জানান।নলডাঙ্গা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম...