চীনের ইউনান ইউনিভার্সিটির ডংলু ক্যাম্পাসে হয়ে গেল ‘চীন-দক্ষিণ এশিয়া সভ্যতা ও যোগাযোগবিষয়ক দ্বিতীয় আন্তর্জাতিক সম্মেলন’।আজ শনিবার অনুষ্ঠিত এই সম্মেলনে ইউনান ইউনিভার্সিটির সঙ্গে সহ-আয়োজক হিসেবে ছিল বাংলাদেশের নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ)।‘বৈচিত্র্যের মধ্যে সম্প্রীতি, সবার জন্য ঐক্য’ প্রতিপাদ্যে এই সম্মেলনে চীন, বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, নেপাল, পাকিস্তানসহ বিভিন্ন দেশের ৬০ জনের বেশি বিশেষজ্ঞ, গবেষক ও শিক্ষাবিদ অংশ নিয়েছেন।নর্থ সাউথ ইউনিভার্সিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সভ্যতার সংলাপ,...