বিখ্যাত
শিকারি জিম করবেটের শিকার
অভিযানের বর্ণনায় বেশ কিছু অদ্ভুত
ও রহস্যময় অভিজ্ঞতার কথা জানা যায়।
নিচে এমন এমন পাঁচটি
ব্যাখ্যাতীত ঘটনার বিবরণ তুলে ধরেছেন ইশতিয়াক
হাসান
১৯২৯
সালে যখন জিম করবেট
তল্লাদেশের নরখাদক বাঘের সন্ধানে বের হন, সেবার
তিনি সারদা খাদের পাশে রাতে ক্লান্তি
দূর করার জন্য বিশ্রাম
নিচ্ছিলেন। ঠিক সে সময়
খাদের অন্য পাড়ে আলোর
ঝলকানি দেখতে পান। কিছুক্ষণ পর
সেখানে আরও কয়েকটি আলো
আবির্ভূত হয় এবং কিছু
আলো একে অপরের সঙ্গে
মিশে যেতে দেখা যায়।
করবেট প্রথমে ভেব...