ভারতজুড়ে প্রশ্নফাঁসের ক্ষোভ যেন থামছেই না। আন্দোলনের চাপের মুখে দ্রুত বিচার আদালত গঠনের ঘোষণা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে এ ঘোষণায় সন্তুষ্ট নন আন্দোলনকারীরা। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং পুরো ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবিতে বিক্ষোভ অব্যাহত রয়েছে।
বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে প্রধানমন্ত্রী মোদী জানিয়েছেন, প্রশ্নফাঁসের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত বিচার নিশ্চিত করতে বিশেষ ফাস্ট-ট্র্যাক আদালত গঠন করা হবে। দেশের যুবসমাজের ভবিষ্যৎ ন...