ভারতীর
প্রেমেই পড়েছিলাম বলা যায়। আমি
তখন কৈশোরোত্তীর্ণ। আগেপিছে শরৎবাবুর অনেক উপন্যাস পড়েছি।
‘পথের দাবী’ সেগুলোর মতো নয়। এখানে
তত্ত্বের কচকচি, ভারী ভারী সব
কথা। তবু ভারতী, ‘পথের
দাবী’ আমাকে টেনে রেখেছিল ভারতীকে
দিয়েই। তার সহানুভূতি, সুমিষ্ট
সলজ্জ ব্যবহার, ভালোবাসার অপরিসীম ক্ষমতা একধরনের মোহ তৈরি করেছিল।
তবে উপন্যাসের মধ্যে ব্রিটিশবিরোধী বিপ্লবের ওমটাও যে উপভোগ করিনি
তা নয়।
সাহেবদের
বেঞ্চিতে বসার অপরাধে একরকম
গলা ধাক্কা খেয়ে স্বাধীনতার প্রয়োজনটা
টের পায় অপূর্ব এবং
যোগ দেয় ‘পথের...