ঐতিহাসিক জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ২০২৪ সালের ১৫ জুলাই আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িতদের বিচারের দাবিতে ‘নমরুদনামা’ শীর্ষক ব্যানারিং কর্মসূচি ঘোষণা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)।আজ বুধবার ডাকসুর ভিপি সাদিক কায়েমের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।
পোস্টে বলা হয়, ২০২৪ সালের ১৫ জুলাই আন্দোলনরত নিরস্ত্র শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের নেতাকর্মীরা রড, লাঠি ও আগ্নেয়াস্ত্র নিয়ে নৃশংস হামলা চালায়। ওই হামলা ছিল দীর্...