চীনের মহাকাশ স্টেশনে চলতি বছরের শেনঝৌ-২৪ অভিযানে যোগ দেবেন একজন পাকিস্তানি নভোচারী। বেইজিংয়ের বেল্ট অ্যান্ড রোড উদ্যোগের আওতায় দুই দেশের দ্বিপক্ষীয় সহযোগিতার অংশ হিসেবে নেওয়া হয়েছে এ সিদ্ধান্ত। শনিবার এ তথ্য জানিয়েছে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম। তবে পাকিস্তানি নভোচারীর নাম প্রকাশ করেনি চীন। চীনের মানববাহী মহাকাশ সংস্থার বরাত দিয়ে সম্প্রচারমাধ্যম সিসিটিভি জানিয়েছে, মহাকাশ স্টেশনে প্রথম বিদেশি হিসেবে যোগ দেবেন ওই নভোচারী। অভিযানে পেলোড বিশেষজ্ঞের দায়িত্ব পালন করবেন তিনি। অভিযানের তারিখ এখনো ঘোষণা করে...