মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর নবুয়্যতপ্রাপ্তি মানব ইতিহাসের এক অনন্য মোড়
পরিবর্তনের ঘটনা। তবে বিষয়টি মোটও এমন নয় যে, তিনি যখন চল্লিশ বছর বয়সে আল্লাহর
পক্ষ থেকে ওহি লাভ করেন, তখনই তাঁর চরিত্রে সততা, আমানতদারি, ন্যায়পরায়ণতা,
দয়া ও মানুষের প্রতি গভীর মমত্ববোধ দেখা
দিয়েছে। বরং নবুয়্যতের বহু আগেই তাঁর জীবন এসব মহৎ গুণে পরিপুর্ণ ও সমৃদ্ধ ছিল। এমনকি মক্কার যে সমাজে মূর্তিপূজা,
গোত্রীয় অহংকার,
সুদ, মদ, জুয়া, নারী নির্যাতন,
দুর্বলদের ওপর অত্যাচার এবং রক্তের
প্রতিশোধের সংস্কৃতি প্রবল ছিল, সেই সমাজ...