নবীন আইনজীবীদের উদ্দ্যেশ্যে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, আপনাদের বলব ছোট বারান্দার আইনজীবী হওয়ার চেষ্টা করবেন না। সবসময় বড় বারান্দার আইনজীবী হিসেবে থাকবেন। ছোট বারান্দা হলো জজ সাহেবদের বারান্দা। ওই বারান্দাতে ঢুকে জজ সাহেবের সঙ্গে লেনদেনের দিকে যাবেন না। আজ শুক্রবার ঢাকা আইনজীবী সমিতির আয়োজনে নবীন আইনজীবীদের ওরিয়েন্টেশন প্রোগ্রামে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছেন তিনি। আদালতে আইনজীবীদের দলীয় প্রভাব উল্লেখ করে তিনি বলেছেন, আদালত অঙ্গনে কিছু কিছু আইনজীবী দলীয় আধ...