মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে আমরা সাধারণত একজন মহান
রাসুল, আদর্শ
নেতা ও মানবতার পথপ্রদর্শক হিসেবে স্মরণ করি। কিন্তু তাঁর ব্যক্তিত্বের আরেকটি
কোমল ও আকর্ষণীয় দিক ছিল হাসি, রসবোধ ও প্রাণবন্ততা। তিনি যেমন ছিলেন গভীর চিন্তাশীল, ইবাদতে
নিমগ্ন এবং দায়িত্বে অবিচল;
তেমনি ছিলেন সাহাবিদের সদা হাস্যোজ্জ্বল, নানান বৈধ রসিকতায় প্রফুল্ল করে রাখতেন সঙ্গিদের মন।
তবে তাঁর রসবোধ কখনো অশালীনতা, মিথ্যা বা কাউকে অপমান করার উপায় হয়ে ওঠেনি।
আয়েশা (রা.)-কে জিজ্ঞেস করা হয়েছিল, ‘রাসুলুল্লাহ
(সা.) কি ঘরে হাসতেন?’...