বিরোধিতা
মানুষের জীবনের অবিচ্ছেদ্য বাস্তবতা। ব্যক্তি, পরিবার, সমাজ কিংবা রাষ্ট্র,
কোথাও মতের অমিল নেই এমন জীবন কল্পনা করা
কঠিন। কিন্তু বিরোধিতা যখন শত্রুতায় রূপ নেয়; তখন মানুষের প্রকৃত চরিত্রের পরীক্ষা
শুরু হয়। প্রতিপক্ষের সঙ্গে আচরণেই প্রকাশ পায় একজন মানুষের ন্যায়বোধ,
সংযম ও নৈতিকতার গভীরতা। মহানবী হজরত
মুহাম্মদ (সা.)-এর জীবন এ ক্ষেত্রে মানবতার জন্য এক অনন্য দৃষ্টান্ত। তাঁকে
নির্যাতন করা হয়েছে, তাঁর সাহাবিদের ওপর অত্যাচার চালানো হয়েছে,
তাঁকে মাতৃভূমি থেকে বিতাড়িত করা হয়েছে,
তাঁর বিরুদ্...