মানুষের চরিত্রের সৌন্দর্য শুধু ইবাদত-বন্দেগির মধ্যেই
প্রকাশ পায় না; বরং
চারপাশের মানুষের সঙ্গে আচরণেও তার ঈমান ও নৈতিকতার পরিচয় ফুটে ওঠে। তাই ইসলামে
প্রতিবেশীর অধিকার অত্যন্ত গুরুত্বপূর্ণ। মহানবী (সা.) নিজ জীবনে প্রতিবেশীর প্রতি
যে মমতা, সহমর্মিতা, সৌজন্য ও
দায়িত্ববোধের দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা মানবিকতার এক অনন্য আদর্শ।
প্রতিবেশীর মর্যাদা মহানবী (সা.)-এর কাছে কতটা গভীর ছিল, তা তাঁর
একটি হাদিস থেকেই স্পষ্ট হয়। তিনি বলেছেন,
عَنْ
عَائِشَةَ ـ رضى الله عنها ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه...