কখনও রাখঢাক না রেখে স্পষ্ট কথা বলা, আবার কখনও নিজের শর্তে ক্যারিয়ার গড়ে তোলার জন্য পরিচিত অভিনেত্রী রাধিকা আপ্তে। হিন্দি সিনেমার পাশাপাশি বাংলা এবং দক্ষিণ ভারতীয় সিনেমা জগতেও কাজ করেছেন তিনি। তবে দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির পুরুষতান্ত্রিক সংস্কৃতি, গায়ের রঙের বৈষম্য এবং নায়ক ও নায়িকার বয়সের বিরাট ফারাক নিয়ে বরাবরই সোচ্চার হয়েছেন এই অভিনেত্রী। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের ক্যারিয়ারের সবচেয়ে কঠিন ও বিরক্তিকর অভিজ্ঞতা শেয়ার করে তেলেগু সিনেমা নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন রাধিকা।সম্প্রতি ওটিটি প্ল্যা...