আগামী পাঁচ বছরে সারা দেশে ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখনন করা হবে বলে জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। একই সঙ্গে পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানোর কর্মসূচিও চলমান বলে জানালেন তিনি।আজ শুক্রবার সকালে লক্ষ্মীপুরের রহমতখালী খালে পোনা মাছ অবমুক্ত করার পর প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা জানান।পানিসম্পদমন্ত্রী বলেছেন, খাল পুনঃখনন, বৃক্ষরোপণ ও মাছের পোনা অবমুক্তকরণসহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এসব উদ্যোগের মাধ্যমে গ্রামীণ অর্থনীতি ও পরিবেশের উন্নয়নে গুরুত্ব দেওয়া হচ্ছ...