জুলাই জাতীয় সনদে রাষ্ট্রপতির ক্ষমতা বাড়িয়ে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির মধ্যে ভারসাম্য আনার বিষয়ে বিএনপিসহ বড় রাজনৈতিক দলগুলোর ঐকমত্য হয়েছে। নতুন রাষ্ট্রপতি দায়িত্ব নেওয়ার পরপরই সেই বাড়তি ক্ষমতা না পেলেও পেতে পারেন নিজের মেয়াদের মধ্যেই।
তফসিল অনুযায়ী, আগামী ২০ আগস্ট দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হবেন। নতুন রাষ্ট্রপতিকে আরও ক্ষমতাবান করার রাজনৈতিক ঐকমত্য থাকলেও সে ক্ষমতা কার্যকর হতে এখনো অপেক্ষা করতে হবে অনেকটা সময়। কারণ রাষ্ট্রপতির এখতিয়ার বাড়াতে হলে আগে সংবিধান সংশোধন করতে হবে। সংশ্লিষ...