সুষম খাদ্যাভ্যাস, নিয়মিত শারীরিক
পরিশ্রম, পর্যাপ্ত ঘুম ও মানসিক চাপ নিয়ন্ত্রণের মাধ্যমে সুস্থ ও দীর্ঘ জীবন
নিশ্চিত করার উপায় নিয়ে বনানীতে বিশেষ স্বাস্থ্য সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩১ অক্টোবর) ক্লাব
নটরডেমিয়ান্স বাংলাদেশ লিমিটেডের (সিএনবিএল) আয়োজনে ‘সায়েন্টিফিক লাইফস্টাইল
অ্যান্ড দ্য সায়েন্স অব লিভিং লংগার’ শীর্ষক এ সেমিনারে প্রধান আলোচক ছিলেন
কোয়ান্টাম হার্ট কেয়ারের সমন্বয়ক ডা. মনিরুজ্জামান।
সন্ধ্যায় ক্লাবের ফাদার পিসেতো হলের
(লেভেল-৮) এ আয়োজনে ক্লাবের প্রেসিডেন্ট, নির্বাহী কমিটির...