বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মভিটা পশ্চিমবঙ্গের আসানসোলের চুরুলিয়ায়। কবির স্মৃতিবিজড়িত এই স্থানটি দীর্ঘদিন ধরে অযত্ন ও অবহেলায় পড়ে থাকায় ক্ষোভ ও হতাশা দেখা দিয়েছে নজরুলপ্রেমী ও বুদ্ধিজীবী মহলে। স্থানীয়দের অভিযোগ, প্রশাসনিক উদাসীনতা ও প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণের অভাবে ঐতিহাসিক স্থানটি আজ জরাজীর্ণ হয়ে পড়েছে। ধ্বংসের পথে কবির স্মৃতিবিজড়িত বহু পুরনো নিদর্শনও।চুরুলিয়ায় কবির পৈতৃক বাড়ি ও জন্মভিটার বর্তমান অবস্থা হতাশ করছে পর্যটক ও গবেষকদের। সেখানে গিয়ে অনেকেই হতাশ হয়ে ফিরে আসছেন। দীর্ঘদিন ধরেই কবির...