আকাশে তখন ভারী মেঘ, হালকা বৃষ্টি। কিন্তু তবুও থেমে থাকেনি নৃত্যের ছন্দ। মঞ্চজুড়ে কখনো জেগে উঠেছে বিদ্রোহের সুর, আবার কখনো প্রেম ও মানবতার ছন্দ। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণবার্ষিকী উপলক্ষে তার গান ও সৃষ্টিকে এভাবেই নৃত্যের মাধ্যমে তুলে ধরা হয়।আজ শনিবার নগরের ডিসি হিলের মুক্তমঞ্চে নজরুলের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় ‘নজরুলের জয় গানে নৃত্যনৈবেদ্য’ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করে বেশ কয়েকটি নৃত্য সংগঠন। সংগঠনগুলোর সম্মিলিত মোর্চার নাম নৃত্যনৈবেদ্য।অনুষ্ঠানের শুরুতেই নৃত্যনৈবেদ্যের পরিচালক ও...