জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ চট্টগ্রামের উদ্যোগে শুক্রবার শুরু হয়েছে ওয়াহিদুল হক সঙ্গীত প্রব্রজ্যা শীর্ষক দুই দিনব্যাপী কর্মশালা। নগরীর থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে সকালে রবীন্দ্র ও নজরুল সংগীতের এই কর্মশালায় শতাধিক নারী পুরুষ অংশগ্রহণ করেন।প্রদীপ জ্বালিয়ে গানে গানে কর্মশালার উদ্বোধন করেন জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদের সভাপতি গবেষক ড. মফিদুল হক।উদ্বোধনকালে তিনি বলেন, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ও কবি কাজী নজরুল ইসলাম বাঙালি চেতনা, সংস্কৃতি এবং জীবনযাপনের অবিচ্ছেদ্য অংশ। তাদের স্বদেশ ভা...