ঘন সবুজ জঙ্গল, কাঁধসমান ঘাস আর চারদিকে ছড়িয়ে থাকা অদ্ভুত সব মাটির টিলা। প্রথম দেখায় এগুলোকে প্রকৃতিরই কোনো খেয়াল বলে মনে হতে পারে। কিন্তু ইকুয়েডরের আমাজন অঞ্চলের উপানো উপত্যকায় দাঁড়িয়ে প্রত্নতাত্ত্বিকরা এখন জানেন, এসব টিলা প্রকৃতির সৃষ্টি নয়। হাজার হাজার বছর আগে মানুষের হাতেই গড়ে উঠেছিল এগুলো।...