জলাবদ্ধতা নিরসনে বিশ্ব
স্বীকৃত ‘স্পঞ্জ সিটি’ মডেল হতে পারে কার্যকর ও টেকসই সমাধান। স্পঞ্জ সিটি হলো এমন
একটি প্রকৃতিভিত্তিক নগর পরিকল্পনা ব্যবস্থা, যা শহরের অতিরিক্ত বৃষ্টির পানি স্পঞ্জের
মতো শোষণ করে, সংরক্ষণ করে এবং প্রয়োজনে তা পুনরায় ব্যবহারের উপযোগী করে। এই নগর পরিকল্পনার
মূল বৈশিষ্ট্য হলো শহরের পার্ক, ছাদবাগান, জলাভূমি এবং প্রবেশযোগ্য পাকা রাস্তাগুলো
বৃষ্টির পানি প্রাকৃতিকভাবে চুয়ে মাটির নিচে যেতে সাহায্য করে। এ প্রক্রিয়ায় ভূগর্ভের
পানির স্তর সমৃদ্ধ হয় এবং খরার মৌসুমে জলাভূমি ও বৃষ্টির...