লোকসাহিত্য আমাদের জাতীয় সংস্কৃতির অঙ্গ, যা সহজেই আমাদের মনের কথা বলে। বাংলাদেশের লোকজীবন বড় বিচিত্র। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের ছড়া, লোককাহিনি ও লোকশিল্প থেকে আমাদের সমাজজীবন এবং ঐতিহ্য সম্পর্কে অবহিত হওয়া যায়। এগুলো মানুষের যথাযথ পরিচয়ের জন্য ভাব এবং চিন্তার খোরাক। যাতে করে ফুটে ওঠে লোকায়ত
বাংলাদেশের সার্থক প্রতিচ্ছবি।
বাংলা লোকশিল্পের মধ্যে লোকসাহিত্যেরই বীজ নিহিত। এ শিল্পের মূল শিকড় হাজার বছর আগে প্রোথিত হয়েছিল এ দেশেরই মাটিতে, যা নানান দেশের লোক ঐতিহ্য ও লোক-সংস্কৃতিতে আজও ধারণ করে আছে।...