বিআরবি ও আর.এ.কে ব্র্যান্ডের নাম ব্যবহার করে বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই গিজার উৎপাদন ও বাজারজাত করার দায়ে রাজধানীর যাত্রাবাড়ীতে একটি প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে প্রতিষ্ঠানটির কারখানা সিলগালা করেছে বিএসটিআইয়ের ভ্রাম্যমাণ আদালত।আজ মঙ্গলবার উত্তর যাত্রাবাড়ীর ‘১০ এমএম বিআরবি গিজার’ নামের প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে এ ব্যবস্থা নেওয়া হয়।বিএসটিআই জানায়, প্রতিষ্ঠানটি বৈধ সিএম লাইসেন্স ছাড়াই নিম্নমানের গিজার উৎপাদন ও বিক্রি করে আসছিল। এ ছাড়া পণ্য বাজারজাত করতে বিআরবি ও আর.এ.কে ব্র্য...