বলিউডের অন্যতম পাওয়ারহাউজ অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকী। ওটিটি থেকে শুরু করে বড় পর্দা—যেকোনো চরিত্রে যার অভিনয় প্রশংসিত। তবে ২০১৭ সালে নিজের আত্মজীবনী ‘অ্যান অর্ডিনারি লাইফ’ প্রকাশ করে গোটা ভারতে নজিরবিহীন বিতর্কের মুখে পড়েছিলেন এই তারকা। বইটিতে নিজের সহ-অভিনেত্রীদের সঙ্গে শারীরিক সম্পর্ক, গোপন পরকীয়া ও ওয়ান-নাইট স্ট্যান্ডের মতো বিষয়ের এমন কিছু খোলামেলা বিবরণ দিয়ে বসেছিলেন, যা নিয়ে শুরু হয় তীব্র ঝড়।বইটিতে নওয়াজউদ্দিন তার ‘মিস লাভলি’ সিনেমার সহ-শিল্পী নিহারিকা সিং-এর সঙ্গে সম্পর্কের কথা বিশদভাব...