শেরপুরের ঝিনাইগাতীতে ধান মাড়াইকল উল্টে হোসাইন আলম (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুই যুবক।আজ রবিবার দুপুরে উপজেলার পশ্চিম সন্ধ্যাকুড়া এলাকার সীমান্ত সড়কে এ দুর্ঘটনা ঘটে।নিহত হোসাইন আলম উপজেলার তাওয়াকোচা গ্রামের গুঞ্জর আলীর ছেলে। আহতরা হলেন একই গ্রামের ইন্তাজ আলীর ছেলে সুজন মিয়া (১৮) এবং করিম আলীর ছেলে শিহাব (১৮)।স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, পশ্চিম সন্ধ্যাকুড়া এলাকার সীমান্ত সড়ক দিয়ে ধান মাড়াইকলটি নিয়ে যাওয়ার সময় হঠাৎ সেটি উল্টে যায়। এতে মাড়াইকলের নিচে চাপা পড়ে...