দেশের উত্তরাঞ্চলের মাঠে এবার আউশ ধানের বাম্পার ফলন। কৃষকের চোখে ছিল স্বপ্ন— ফলন ভালো হয়েছে, এবার হয়তো আগের মৌসুমের লোকসান কিছুটা পুষিয়ে নেওয়া যাবে। কিন্তু ধান ঘরে তোলার পর সেই স্বপ্নই যেন দুঃস্বপ্নে পরিণত হয়েছে। কারণ উৎপাদন খরচ যেখানে মণপ্রতি প্রায় ১ হাজার থেকে ১ হাজার ১৫০ টাকা, সেখানে কৃষককে ধান বিক্রি করতে হচ্ছে মাত্র ৬৫০ থেকে ৭৫০ টাকায়। গতকাল সোমবারের আগামীর সময়ে প্রকাশিত এ বিষয়ের সংবাদটি শুধু বাজারদরের খবর নয়; এটি কৃষকের জন্য বাজারব্যবস্থার ব্যর্থতার প্রতিচ্ছবি। কৃষকের এমন বঞ্চনা যেন অনাদিকা...