গৃহকর্ত্রী ছমিরন খাতুনকে হত্যা করে পালিয়েছিলেন ধান কাটা শ্রমিকরা। এ সময় তারা নগদ টাকা ও স্বর্ণালংকার লুুট করেন। ঘটনার প্রায় চার মাস পর লুট হওয়া মালামাল উদ্ধারের পাশাপাশি হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। তিনজনকে গ্রেপ্তারও করেছে পুলিশ। ঘটনা কুমিল্লার চান্দিনা উপজেলার অলিপুর গ্রামের।শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান কুমিল্লা জেলার পিবিআই পুলিশ সুপার মোহাম্মদ মতিয়ার রহমান। তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডে...